ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা

blank

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘরেও শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ তৈরি করা হবে।

তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পরপরই ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেসব সমস্যা অনেকটাই সমাধান করা হয়েছে।

জাহেদ উর রহমান জানান, জাদুঘরের ব্যবস্থাপনায় সমস্যার মূল কারণ ছিল দর্শনার্থীদের অতিরিক্ত চাপ। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। ফলে উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করায় ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমানে জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটাই গুছিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য তুলে ধরতেই সরকারি উদ্যোগে নিয়মিত স্কুলশিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

জনপ্রিয় খবর
blank

ইউক্রেনে ৫ লাখ সৈন্য পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, চালাতে পারে পারমাণবিক হামলা

সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা

প্রকাশের সময় : এক ঘন্টা আগে