ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজল ভাস্কর্য

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • 151
blank

ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র ৩০ বছর পূর্তি উপলক্ষে জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজলকে সম্মান জানাতে লন্ডনের বিখ্যাত লেস্টার স্কয়ারে স্থাপন করা হলো তাদের ভাস্কর্য। 

লন্ডনের ট্যুরিজম বোর্ড জানায়, লেস্টার স্কয়ারের ‘স্কাল্পচার্স অব সিনেমা’ প্রকল্পে বিভিন্ন দেশের চলচ্চিত্র তারকাদের স্থান দেওয়া হয়। এবার সেখানে জায়গা পেলেন শাহরুখ-কাজল, যা বলিউডের কোনো জুটির প্রথম ভাস্কর্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্তৃপক্ষ ও ভারতীয় কমিউনিটির সদস্যরা। লন্ডনের লেস্টার স্কয়ারে ভারতীয় সিনেমার দুই জনপ্রিয় মুখ শাহরুখ ও কাজল তাদের নতুন ভাস্কর্য উন্মোচন করতে যুক্তরাজ্যে ছিলেন। এছাড়াও, ভাস্কর্যটি দেখতে লেস্টার স্কয়ারে জড়ো হন বিপুল ভক্ত।

শাহরুখ সংবাদমাধ্যমকে বলেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’তে আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। দেখিয়েছিলাম কেমন করে ভালোবাসা সব প্রাচীর ভেঙে সবাইকে এক করে দিতে পারে প্রেম।

কাজল বলেন, ‘৩০ বছর পরও দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এত ভালোবাসা পাচ্ছে, এটা অবিশ্বাস্য। লন্ডনে মূর্তিটি উন্মোচিত হতে দেখে মনে হয়েছিল আমাদের ইতিহাস আবার পুনরুজ্জীবিত হচ্ছে। এমন এক গল্প যা সত্যিই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে।’

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। সিনেমায় শাহরুখ-কাজল এর রসায়ন আজও কোটি ভক্তের হৃদয়ে।

জনপ্রিয় খবর
blank

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪, আহত অন্তত ১৮

লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজল ভাস্কর্য

প্রকাশের সময় : ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫