ঢাকা রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

blank

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন তিনি।

রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গভবনে যাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর আনুষ্ঠানিক বাসভবনে ওঠার প্রক্রিয়া শুরু হবে।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিনের বিএনপি মহাসচিবের পদ থেকেও সরে দাঁড়ান তিনি।

এবার বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাবে।

জনপ্রিয় খবর
blank

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে: আব্দুল আজিজ এমপি

রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে