ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 68
blank

আগামী রোববার রাজধানী ঢাকায় নির্বাচনী জনসমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা এ জনসমাবেশে অংশ নেবে। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন।

রিজভী আরও জানান, আগামীকাল শুক্রবার বিকেল ৩টার দিকে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। এ সময় দেশ ও গণতন্ত্রের জন্য এবার জনগণ ধানের শীষে ভোট দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

blank

রায়গঞ্জে চুরির ২ ঘণ্টার মাথায় শ্যালো মেশিন উদ্ধার: গ্রেফতার ২

রোববার নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ

প্রকাশের সময় : ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬