ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকার: ‘আপনারা যা শুনেছেন, আমিও তাই শুনেছি’

blank

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরে তিনি বলেছেন, এ বিষয়ে তার কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

শুক্রবার (২৪ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, তিনি এক সপ্তাহ দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগসংক্রান্ত কোনো সিদ্ধান্ত বা অগ্রগতির বিষয়ে অবগত নন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি।” তিনি জানান, চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন এবং দেশে ফিরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানবেন।

স্পিকার আরও জানান, নির্ধারিত সময়ের আগেই স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় তিনি দুদিন আগে দেশে ফিরে এসেছেন।

এ সময় রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি পদত্যাগ করলে অন্তর্বর্তীকালীন সময়ে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

জনপ্রিয় খবর
blank

বন্ধুত্বের টানে বড়াইগ্রামে চীনা যুবক, একনজর দেখতে ভিড় স্থানীয়দের

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকার: ‘আপনারা যা শুনেছেন, আমিও তাই শুনেছি’

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে