ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিরতির পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা আদভানি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 131
blank

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি চলতি বছর জুলাই মাসে কন্যা সন্তানের মা হয়েছেন। মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি, ফিরলেন শুটিং ফ্লোরে।

কন্যা সায়ারাকে জন্ম দেওয়ার পর অভিনেত্রী সম্পূর্ণভাবে নিজেকে গৃহবন্দি করে রেখেছিলেন। ক্লিনিক যাওয়া ছাড়া আর কোথাও দেখা যায়নি তাকে। তবে, এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের পুরোনো রূপে ফিরে এলেন কিয়ারা।

blank

অনুরাগীরা তাকে দেখার জন্য মুখিয়ে ছিলেন। ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে কিয়ারা লিখেছিলেন, ‘এরপরের ধাপ আরও বেশি তপ্ত হবে।’

মা হওয়ার পর কিয়ারা তার বাড়তি ওজন দ্রুত ঝরিয়ে ফেলেছেন। ছিপছিপে চেহারায় কাঁধখোলা ডেনিম শার্ট এবং শর্টস পরে কিয়ারা এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। একটি বিজ্ঞাপনী ভিডিও এর শুটিং দিয়ে কাজে ফিরলেন তিনি।

শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হতেই হাসিমুখে কুশল বিনিময় করলেন কিয়ারা। পাশাপাশি মেয়ে সায়রার নানা কর্মকাণ্ড ও ফাঁস করলেন তিনি। অভিনেত্রী জানান, ‘মেয়ে ভালো আছে।’

জনপ্রিয় খবর
blank

কুমিল্লা বিভাগীয় যুবদলের পর্যবেক্ষক টিমের দায়িত্ব পেলেন মুহাম্মদ এজমল হোসেন পাইলট

বিরতির পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা আদভানি

প্রকাশের সময় : ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫