ঢাকা রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিককে ভিডিও কলে রেখেই অভিনেত্রীর আত্মহত্যা

blank

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, প্রেমিক পরিচয় দেওয়া এক ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন রিধি।

শনিবার (১৫ আগস্ট) ভোর আনুমানিক ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসা থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে রিধির মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তির সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ জানায়, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়ার পাশাপাশি রিধির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক এবং মৃত্যুর আগে তাদের মধ্যে কী ধরনের কথোপকথন হয়েছিল, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয় খবর
blank

প্রেমিককে ভিডিও কলে রেখেই অভিনেত্রীর আত্মহত্যা

প্রেমিককে ভিডিও কলে রেখেই অভিনেত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : ৫ মিনিট আগে