ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে খামেনিকে ‌হত্যাও করতে পারেন ট্রাম্প, মার্কিন সিনেটরের হুঁশিয়ারি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • 172
blank

ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যা করতে পারেন বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। গ্রাহাম দাবি করেন যে, নিজ দেশের জনগণের ওপর চড়াও হলে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

গ্রাহাম আরও বলেন, ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে।

ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ। এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালি প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন।

জনপ্রিয় খবর
blank

পবিপ্রবির নতুন প্রো-ভিসি হলেন নাটোরের কৃতি সন্তান ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

প্রয়োজনে খামেনিকে ‌হত্যাও করতে পারেন ট্রাম্প, মার্কিন সিনেটরের হুঁশিয়ারি

প্রকাশের সময় : ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬