ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিশ্রুতি পূরণ না হলে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

blank

সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ভারতে আবারও বড় ধরনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি ঠিক করতে সোমবার (২৪ আগস্ট) দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় সরকার যেসব আশ্বাস দিয়েছিল, সেগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি এখনও বাস্তবায়ন হয়নি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

সোমবারের বৈঠকে সরকার তাদের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করেছে, তা পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পরবর্তী কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে দেশজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে।

এরই মধ্যে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি। এর আগে সরকারি আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই তাদের আন্দোলন স্থগিত করা হয়েছিল।

সিজেপির নেতারা বলছেন, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত শুনানির পর পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। তাদের দাবি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় তথ্য দিতে আদালত একাধিকবার নির্দেশ দিয়েছে।

দলটির অভিযোগ, আদালতের নির্দেশের পরও মামলাগুলোর সমন্বিত তালিকা জমা দেওয়ার বিষয়ে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

সিজেপি আরও জানিয়েছে, তাদের আগের আন্দোলনের পর কিছু দাবি পূরণ হলেও আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সব মামলা প্রত্যাহার, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়ে এখনও প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগের আন্দোলন স্থগিত করা ছিল সরকারের আশ্বাসের প্রতি তাদের আস্থার প্রকাশ। তবে সেই আস্থার সুযোগ নিয়ে প্রতিশ্রুতি থেকে সরে গেলে তারা আবারও শান্তিপূর্ণ আন্দোলনে যেতে বাধ্য হবে।

জনপ্রিয় খবর
blank

অধ্যক্ষ এমএ হামিদ: কিছু স্মৃতি

প্রতিশ্রুতি পূরণ না হলে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

প্রকাশের সময় : এক ঘন্টা আগে