ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ৩০ বোতল ফেনসিডিল মামলায় লালুর যাবজ্জীবন

blank

পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লাল মোহাম্মদ লালু (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনাকারী অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত লাল মোহাম্মদ লালু রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মুনসাদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ জুলাই পাবনা সদর থানায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মামলা করা হয়। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) অসীত কুমার বসাক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত লাল মোহাম্মদ লালুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাপস কুমার সরকার। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু।

এর আগে গত সোমবার (৫ অক্টোবর) একই আদালতের বিচারক পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

blank

চাটমোহরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পাবনায় ৩০ বোতল ফেনসিডিল মামলায় লালুর যাবজ্জীবন

প্রকাশের সময় : এক ঘন্টা আগে