ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নদী রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে ১৭ দফা দাবি জানাল নদী বাঁচাও আন্দোলন স্মারকলিপি

blank

নদী ও পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নদী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ১৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, ঢাকা মহানগর শাখা।

সংগঠনটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে নদী দখল ও দূষণ বন্ধ, অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণ, নদী খনন, জলাধার পুনরুদ্ধার এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ সময় স্মারকলিপি হস্তান্তর করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিহির বিশ্বাস, ঢাকা মহানগর শাখার সভাপতি মহসীনুল করিম লেবু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সভাপতি অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক শাকিল রহমান।

স্মারকলিপির অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ, নৌপরিবহন, শিল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীদের পাশাপাশি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে। একই দাবিতে দেশের বিভিন্ন জেলা শাখার পক্ষ থেকেও জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে বলিষ্ঠ অবস্থান পরিবেশ আন্দোলনে আশার সঞ্চার করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশনাকেও স্বাগত জানিয়েছে সংগঠনটি।

তবে সরকারের বিভিন্ন উদ্যোগের পরও নদীর বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়। বর্ষায় বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট, উজান থেকে অসময়ে পানি ছেড়ে দেওয়া, নদী দখল, অবৈধ বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ, নদীভাঙন এবং মৎস্যসম্পদ ধ্বংসের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ঢাকার বুড়িগঙ্গা ও তুরাগ নদীকে এ সংকটের অন্যতম উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়।

সংগঠনটির ১৭ দফা দাবির মধ্যে রয়েছে, নদীসংক্রান্ত প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটির মতামত বাধ্যতামূলক করা, শিল্পকারখানায় ২৪ ঘণ্টা ইটিপি চালু রাখা, নদীর পাড়ে নিয়মিত জরিপ পরিচালনা, অবৈধ দখলদার উচ্ছেদ, পরিকল্পিত নদী খনন এবং ভরাট হয়ে যাওয়া নদী, খাল ও জলাধার পুনরুদ্ধার।

এ ছাড়া হাওড় ও পাহাড়ি নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ, নদীভাঙন রোধে কার্যকর বাঁধ নির্মাণ, নদীবন্দর সংস্কার, অপরিকল্পিত সেতু ও বাঁধ অপসারণ এবং নদীতীরে দেশীয় ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণের দাবি জানানো হয়েছে।

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান ও মিয়ানমারকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক নদী কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। পাশাপাশি ১৯৯৭ সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে বাংলাদেশের অনুসমর্থন এবং যৌথ নদী কমিশনের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু, বংশী ও কর্ণফুলীসহ দূষিত নদীগুলোতে পানি পুনর্ব্যবহার ব্যবস্থা চালু, নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক মৎস্য চাষ, মাছের প্রজনন মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং বন্যাপ্রবণ এলাকায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদারের দাবিও রয়েছে স্মারকলিপিতে।

এ ছাড়া নদী, খাল-বিল, পুকুর, দীঘি ও সৈকতে পোড়া মবিল, তেল, প্লাস্টিক, পলিথিন ও গৃহস্থালি বর্জ্য ফেলা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির প্রত্যাশা, ১৭ দফা দাবি বাস্তবায়ন করা হলে নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে এবং পরিবেশ সংরক্ষণে সরকারের গৃহীত উদ্যোগ আরও কার্যকর হবে।

জনপ্রিয় খবর
blank

লালমনিরহাটে দুই কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩

নদী রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে ১৭ দফা দাবি জানাল নদী বাঁচাও আন্দোলন স্মারকলিপি

প্রকাশের সময় : ৭ মিনিট আগে