সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা মানুষটা
আসলে শুধু জল দেখছে না …
সে দেখছে নিজের ভেতরের দূরত্ব।
দিগন্তে ভেসে চলা জাহাজের মতো
জীবনও থামে না কোথাও।
কেউ আসে, কেউ নামে মাঝপথে,
কেউ থাকে শুধু স্মৃতির বন্দরে।
চারদিকে এত মানুষ,
তবু কখনও কখনও
নিজের ভেতরটা অদ্ভুত ফাঁকা লাগে।
যেন ভিড়ের মাঝেও
একটা নিরব দ্বীপে দাঁড়িয়ে আছি আমরা।
জীবন আমাদের শেখায়
সব প্রশ্নের উত্তর দরকার হয় না,
সব পথের শেষ জানা লাগে না।
কিছু পথ শুধু হাঁটার জন্য,
কিছু স্বপ্ন শুধু বাঁচার জন্য।
সমুদ্র যেমন নিজের ঢেউ গুনে না,
মানুষও তেমন তার কষ্টের হিসাব রাখে না।
সে শুধু এগিয়ে যায়
অজানা আগামীকালের দিকে।
হয়তো জীবনের উদ্দেশ্য
কোনো বড় সাফল্য নয়,
কোনো বিশাল নামও নয়।
হয়তো উদ্দেশ্যটা এতটাই সাধারণ
একটা দিন সততার সঙ্গে বেঁচে থাকা,
কাউকে কষ্ট না দিয়ে রাত পর্যন্ত পৌঁছে যাওয়া।
সন্ধ্যার আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়,
জাহাজটা দূরে মিলিয়ে যায়।
আর মানুষটা দাঁড়িয়ে থাকে
জেনে যে,
জীবন মানে সব উত্তর পাওয়া নয়,
জীবন মানে
প্রশ্ন নিয়েই সামনে হাঁটা।
কখনও একা,
কখনও ক্লান্ত,
তবু থেমে না থাকা-
এই তো বেঁচে থাকা …..

খাইরুল বাশার পলাশ 



















