ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত ৩০

blank

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় এবং অন্য নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল ট্রাকটি। মঙ্গলবার ভোর ৫টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৩০ জন।

blank

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ নাটোর ও রাজশাহীর হাসপাতালে পাঠানো হয়। পরে আহতদের মধ্যে এক শিশুর নাটোর সদর হাসপাতালে মৃত্যু হয়। অন্য হাসপাতালে আরও তিনজন মারা যান। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ জনে।

এদিকে দুর্ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করেন।

জনপ্রিয় খবর
blank

রংপুর-রাজশাহী সফর শেষে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত ৩০

প্রকাশের সময় : ১৮ ঘন্টা আগে