নাটোরের রাজবাড়ী প্রভাতী লায়ন্স ক্লাবের উদ্যোগে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার ( ১৬ আগষ্ট) দুপুর ১২ টার দিকে তালতলা হাফরাস্তা এম রুহুল কুদ্দুস তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীদের মাঝে এইসব চারা বিতরণ করেন ক্লাবের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরহাদ হোসেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী বাসযোগ্য পৃথিবী তথা বাংলাদেশ গড়তে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। তোমাদের দেওয়া প্রতিটি গাছ লাগিয়ে তোমরা নিজেরা যত্ন করবে, সবুজ বনায়নে ভূমিকা রাখবে। পড়াশোনার পাশাপাশি বাড়িতে পিতা মাতার কাজে সহায়তা করবে।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি হাফেজ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম,আরপিএল ক্লাবের সহ-সভাপতি গোলাম সারোয়ার গিলবার্ট, যুগ্ম সাধারণ সম্পাদক দেব নারায়ণ রায় দেবু , সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার সাহা বাবু, কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য বিশ্বজিৎ রায় চৌধুরী, মোঃ আব্দুল হাকিমসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

নাটোর প্রতিনিধি 


















