ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নলডাঙ্গায় বাড়ির সামনে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

blank

নাটোরের নলডাঙ্গা উপজেলার একটি বাড়ির গেটের সামনে কাফনের কাপড় ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা ছিল, ‘সময় থাকতে ভালো হয়ে যা।’ এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের জন্য আব্দুল গফুর মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে গেটের সামনে একটি পলিথিনে মোড়ানো সাদা রঙের প্যাকেট দেখতে পান। প্যাকেটটি খুলে তিনি ভেতরে কাফনের কাপড়ের মতো একটি সাদা কাপড় এবং একটি হাতে লেখা চিরকুট দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানান।

চিরকুটে লেখা ছিল, “সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর সময় পাবি না। আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। অযথা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিন। পরের ওপর নির্ভরশীলতা কমিয়ে আল্লাহর ওপর নির্ভরশীল হও।”

আব্দুল গফুর বলেন, “সকালে এমন ঘটনা দেখে আমাদের পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েছি। কারা, কী উদ্দেশ্যে এ কাজ করেছে, তা বুঝতে পারছি না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চাই।”

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম বলেন, “বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চিরকুটটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় খবর
blank

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

নলডাঙ্গায় বাড়ির সামনে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে