ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

blank

১১ ডিসেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে পুলিশ সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

জেলা পুলিশের মোট আটটি কন্টিনজেন্ট এবং বর্ণিল বাদক দল প্যারেডে অংশ নেয়। প্যারেডের অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) মোঃ হারেজ উদ্দিন।

প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ভিত্তিতে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। তিনি প্যারেড পরিদর্শনকালে সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

পাবনায় ‘ন্যায়ের পক্ষে আপোষহীন—নজরুল’ শীর্ষক আলোচনা, সাহিত্য পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫