ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎নজরুল বর্ষের পুরস্কার বিতরণীতে একাধিক সাফল্য মারজিয়ার

blank

নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ নভেম্বর) ভাঙ্গুড়া উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে ক্ষুদে শিক্ষার্থী সাইয়েদা তুত তাইয়্যেবা মারজিয়া।

অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের একক অভিনয় প্রতিযোগিতায় প্রথম, কবিতা আবৃত্তিতে দ্বিতীয় এবং নৃত্য প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে মারজিয়া।

মারজিয়া শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ভাঙ্গুড়া পৌর শহরের উপজেলা পাড়ার বাসিন্দা মো. বকুল সরকার ও মোছা. তাসলিমা খাতুনের মেয়ে।

ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী মারজিয়া নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশ নিয়ে আসছে। ইতোমধ্যে সে উপজেলার সাংস্কৃতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেছে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর পাবনা জেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এ প্রাথমিক পর্যায়ের একক অভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করেছিল মারজিয়া।

একাধিক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে নিজের প্রতিভার পরিচয় দিয়ে চলেছে এই ক্ষুদে শিক্ষার্থী। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সবার কাছে দোয়া চেয়েছে মারজিয়া।

জনপ্রিয় খবর
blank

গলাচিপায় বৈরী আবহাওয়া কাটিয়ে কৃষিকাজে ফিরছেন কৃষকেরা

‎নজরুল বর্ষের পুরস্কার বিতরণীতে একাধিক সাফল্য মারজিয়ার

প্রকাশের সময় : ২৮ মিনিট আগে