ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

blank

​‘ঐ নূতনের কেতন ওড়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এম.এম. ওমর ফারুক।

​নবীনবরণ কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুস সোবহান সিদ্দিকীর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর (ভারপ্রাপ্ত) মোঃ এরশাদুল হক।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, আরিফুল ইসলাম প্রভাষক বাংলা বিভাগ।

​আলোচনা পর্বে অতিথিরা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে প্রকৃত শিক্ষা কেবল ভালো ফলাফলে সীমাবদ্ধ নয়; বরং পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমেই একজন মানুষ প্রকৃত শিক্ষিত হয়ে ওঠে। বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে নারীদের এগিয়ে যাওয়ার অবারিত সুযোগ রয়েছে। তোমরা নিজেদের মেধা ও সততা দিয়ে আগামী দিনে প্রশাসন, শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেবে এবং দেশ ও কুড়িগ্রাম জেলার মুখ উজ্জ্বল করবে—এই প্রত্যাশা করি।

জনপ্রিয় খবর
blank

কুড়িগ্রামে শীতার্তদের পাশে আশা: জেলা প্রশাসকের হাতে কম্বল তুলে দিল সংস্থাটি

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের সময় : ৪৭ মিনিট আগে