ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সংসদ: স্পিকার মেজর (অব.) হাফিজ

blank

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে জাতীয় সংসদ সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সংসদ অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে স্পিকার বলেন, “বিরোধী দল তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে এটি করেছে। তবে প্রথম দিনেই ওয়াকআউট না করলেই ভালো হতো। তারপরও বিষয়টি একান্তই তাদের।”

সংসদে সরকারি ও বিরোধী দলের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, উভয় পক্ষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমেই সংসদ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারকে বিভিন্ন গঠনমূলক কাজে সহায়তা করবে। বিশেষ করে, দেশে যেন আর কখনোই ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঘটতে না পারে, সে লক্ষ্যে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কার্যকর ভূমিকা পালন করবে।

স্পিকার আরও বলেন, “আমরা একটি ঐক্যবদ্ধ জাতি ও ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। আশা করি, আমরা এই ঐক্য প্রতিষ্ঠায় সক্ষম হব।” ত্রয়োদশ জাতীয় সংসদ দেশের সামগ্রিক উন্নয়ন, জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় খবর
blank

কুড়িগ্রাম সীমান্তে ১৫ দিন ধরে শূন্যরেখায় তিন যুবক, সমাধানের অপেক্ষা

জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সংসদ: স্পিকার মেজর (অব.) হাফিজ

প্রকাশের সময় : ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬