ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৯৯২ মিলিলিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার

blank

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৯২ মিলিলিটার বুপ্রেনরফাইন (কুপিজেসিক) ইনজেকশনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (৩ জুলাই) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ দল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে অবস্থান নেয়। এ সময় একটি ইজিবাইকে বসে থাকা সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে ব্যাগে থাকা একটি পুরোনো ও অচল ওয়াইড রেঞ্জ সার্ভো স্ট্যাবিলাইজার-এর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৯৬টি বুপ্রেনরফাইন ইনজেকশন (প্রতি অ্যাম্পুল ২ মিলিলিটার) উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইনজেকশনের মোট পরিমাণ ৯৯২ মিলিলিটার।

গ্রেপ্তার ব্যক্তি মো. জালাল উদ্দিন (৪৯)। তিনি চুয়াডাঙ্গা সদর থানার রেলপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আলতাপ হোসেন মালিতা ও মৃত রাবেয়া খাতুনের ছেলে।

অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি পুরোনো সার্ভো স্ট্যাবিলাইজার ও একটি বাজারের ব্যাগ জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৯ হাজার ২০০ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অধিদপ্তরের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা করেছেন।

তারা আরও জানান, জেলায় মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর
blank

জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকের ওপর হামলার দুই বছরেও বিচার হয়নি, ববি প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

চুয়াডাঙ্গায় ৯৯২ মিলিলিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে