ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহর পৌরসভার সাবেক মেয়র দুলাল মির্জার ইন্তেকাল

blank

পাবনার চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাটমোহর পৌরসভার সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল আর নেই। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে ঢাকার মিরপুরস্থ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মরহুম দুলাল মির্জা চাটমোহর পৌর সদরের মধ্য শালিখা মহল্লার প্রখ্যাত ব্যক্তিত্ব মরহুম মির্জা আব্দুল কাদেরের (গুঠু মির্জা) জ্যেষ্ঠ পুত্র। পারিবারিক সূত্র জানিয়েছে, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাবেক এই যুগ্ম সম্পাদক দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

চাটমোহরের রাজনৈতিক অঙ্গনে একজন সজ্জন ও ‘ভালো মানুষ’ হিসেবে পরিচিত দুলাল মির্জার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে গভীর শোকের ছায়া নেমে আসে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চাটমোহরের ঐতিহাসিক বালুচর মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া সম্মিলিত ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

blank

ত্রয়োদশ সংসদ: সংরক্ষিত নারী আসনে ইসিতে জামায়াত জোটের মনোনয়নপত্র জমা

চাটমোহর পৌরসভার সাবেক মেয়র দুলাল মির্জার ইন্তেকাল

প্রকাশের সময় : ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬