ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

blank

গাজীপুরের কালীগঞ্জে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান, মরিচ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ, রাসায়নিক সার এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষে মুদি দোকান, অটোরিক্সা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন ও কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে বীজ ও সার এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় মুদি দোকান ও অটোরিক্সা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুজ্জামান ও স্থানীয় গণমাধ্যমকর্মী সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় উপজেলার ১৮শ প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১০০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে গ্রীষ্মকালীন হাইব্রীড মরিচ বীজ, ৫ কেজি করে ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার মূলগাঁও গ্রামের সিরাজ উদ্দিনকে একটি মুদি দোকান, কাপাইস গ্রামের মোসা. কামরুন্নাহার, পুনসহি গ্রামের শামসুন নাহার ও চৌড়া গ্রামের মারজিয়া বেগমকে একটি করে অটোরিক্সা বিনামূল্যে প্রদান করেন। কালীগঞ্জ

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এ ধরনের উদ্দ্যোগকে স্বাগতম জানান।

জনপ্রিয় খবর
blank

পাহাড়ায় কালো বিড়াল

গাজীপুরের কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশের সময় : এক ঘন্টা আগে