ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন বিএনপির নেতাকর্মীরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • 138
blank

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। প্রিয় নেত্রীকে শেষবারের মতো একনজর দেখার আশায় তারা রাজধানীমুখী যাত্রা শুরু করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতভর বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত গাড়িতে করে দেশের নানা প্রান্ত থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন নেতাকর্মীরা।

জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পরপরই নেতাকর্মীরা ঢাকার পথে ছুটতে শুরু করেন। মঙ্গলবার দুপুরের পর থেকে ঢাকামুখী মানুষের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। অনেকেই রাতের বাসে রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছেন। ভোলা, বরিশাল ও চাঁদপুরসহ উপকূলীয় অঞ্চল থেকে নদীপথেও নেতাকর্মীরা ঢাকায় আসছেন। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতেও বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে, ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বুধবার (৩১ ডিসেম্বর) সকালেই নেতাকর্মীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাত্রা করবেন বলে জানা গেছে।

সরজমিনে দেখা গেছে, খালেদা জিয়ার মৃত্যুতে নেতাকর্মীদের মুখে গভীর শোকের ছাপ। দলীয় কার্যালয়গুলোতে নেমে এসেছে শোক ও শূন্যতা। বিভিন্ন কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

পত্নীতলায় র‍্যাবের অভিযানে ১৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন বিএনপির নেতাকর্মীরা

প্রকাশের সময় : ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫