ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার কবরে নাতনি জাইমাসহ পরিবারের দোয়া-মোনাজাত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • 150
blank

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের পরদিন তাঁর কবরে শ্রদ্ধা ও দোয়া জানাতে জিয়া উদ্যানে যান পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত খালেদা জিয়ার কবরে তাঁরা উপস্থিত হন।

কবর জিয়ারতের সময় পরিবারের সদস্যরা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা জিয়া উদ্যান ত্যাগ করেন।

এ সময় খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, কন্যা জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য ঘনিষ্ঠ স্বজনরা।

ফজরের নামাজের পর থেকেই সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত রাখা হয়। তবে পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগের দিন বৃহস্পতিবারও খালেদা জিয়ার কবরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ দোয়া করেন এবং শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

জনপ্রিয় খবর
blank

পত্নীতলায় র‍্যাবের অভিযানে ১৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খালেদা জিয়ার কবরে নাতনি জাইমাসহ পরিবারের দোয়া-মোনাজাত

প্রকাশের সময় : ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬