ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

blank

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ প্রথমে নবনিযুক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে কুড়িগ্রামের বিভিন্ন সমস্যা ও সমাধান, উন্নয়ন ও অনুন্নয়ন এবং সম্ভবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য উপস্থিত সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা দলমত নির্বিশেষ সহযোগিতা করলে আমাদের পাশে থাকলে আমরা কুড়িগ্রামের উন্নয়নে সকলে মিলে সামগ্রিক উন্নয়ন কাজ করতে পারবো।

তিনি আরও বলেন, যোগ্যলোক যোগ্য জায়গায় গেলে সমস্যা সমাধান সম্ভব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কথা বলতে গিয়ে তিনি বলেন, সংসদ নির্বাচনের একই দিনে গণভোট, ইতিহাসের অংশ হচ্ছি আমরা। এজন্য, আগামী ২ মাসের ফিল্ড ওয়ার্কে বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, চরাঞ্চলের মানুষজনকে বিষয়টি শেখাতে হবে, জানাতে হবে, এজন্য সবাইকে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ করে প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রস্তাবিত ডিসিপার্ক কাজ অগ্রগামী এবং শর্ত অনুযায়ী কুড়িগ্রাম টেক্সটাইল মিলসটি পূনঃরায় চালু করণ নয়ত শর্ত বাতিলের জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

জেলা প্রশাসক সকল প্রস্তাবনা শুনেন এবং যা করা সম্ভব সবকিছুই করবেন বলে সৌহার্দপূর্ণ মতবিনিময় করেন।

জনপ্রিয় খবর
blank

পত্নীতলায় র‍্যাবের অভিযানে ১৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫