কলাপাড়া উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসন খেলার মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টে অনুষ্ঠান হয় এতে মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবলে (বালক) চ্যাম্পিয়ন হয়, মেয়েদের ফুটবলে, চাকামইয়া ও নীলগঞ্জের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয় তাই যৌথ বিজয়ী ঘোষণা করা হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের জননন্দিত এমপি এবিএম মোশারফ হোসেন। অনুষ্ঠানটি দেখার জন্য ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

মোঃ রাকিবুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 











