ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কড়া নিরাপত্তার মাঝে জিয়া উদ্যানে চলছে কুরআন তেলাওয়াত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 137
blank

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি এলাকায় দাফনের দ্বিতীয় দিনও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জিয়া উদ্যানের মূল এলাকায় কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে পবিত্র কুরআনের খতম পাঠ করছেন বেশ কয়েকজন হাফেজ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর জিয়া উদ্যানের মূল ফটকের সামনে (বেইলি ব্রিজ) এমন দৃশ্য দেখা যায়।

সংসদ ভবনের বিপরীতে শহীদ জিয়ার মাজারের মূল ফটকের সামনে ও ভেতরে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ বেশকিছু বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুর পৌনে ১২টা পর্যন্ত মাজারের ভেতরে বিএনপির সিনিয়র নেতা ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বেলা সাড়ে ১১টার দিকে বেশ কয়েকজন হাফেজ সমাধিতে প্রবেশ করেন। তারা সেখানে পবিত্র কুরআন খতম করবেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। মাজারের মূল ফটক ছাড়াও পুরো এলাকায়ই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

প্রায় ৮০ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

জনপ্রিয় খবর
blank

ঐতিহ্য, একাডেমিক উৎকর্ষ ও দূরদর্শী নেতৃত্বে এগিয়ে চলেছে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ

কড়া নিরাপত্তার মাঝে জিয়া উদ্যানে চলছে কুরআন তেলাওয়াত

প্রকাশের সময় : ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬