ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

blank

টানা দুই হারে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল নিউজিল্যান্ড। সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার। আর সেই সুযোগ বেশ ভালভাবে কাজে লাগিয়েছে কিউইরা। 

শনিবার (২২ নভেম্বর) হ্যামিল্টনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিউই পেসারদের তোপে ৩৬ ওভার ২ বলে ১৬১ রানে অলআউট হয় ক্যারিবীয়ানরা।

দলের পক্ষে রস্টন চেজ করেন সর্বোচ্চ ৫১ বলে ৩৮ রান। এছাড়া জন ক্যাম্পবেল ২৪ বলে ২৬ ও খ্যারি পিয়েরি করেন ৩৪ বলে ২২ রান। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি নেন ৪টি উইকেট।

১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কিউই ব্যাটাররা। ডেভন কনওয়ে ১১, রাচিন রবীন্দ্র ১৪ ও উইল ইয়োং করেন ৩ রান।

চাপ সামাল দেওয়ার আগেই ২৫ বলে ১০ রান করে টম ল্যাথাম সাজঘরে ফিরে যান। এরপর মার্ক চ্যাপম্যান ও মাইকেল ব্রেসওয়েল। তাদের ৭৫ রানের জুটিতে জয়ের ভীত পায় নিউজিল্যান্ড।

দলীয় ১৪৫ রানে ৬৩ বলে ৬৪ রান করে আউট হন চ্যাপম্যান। ৯ রান করে মিচেল স্যান্টনার ফিরলেও ৩১ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন ব্রেসওয়েল।

blank

রাণীনগরে বোরো ধানের সোনালী হাতছানি: শেষ মুহূর্তে ‘পাতা মরা’ রোগে কৃষকের দুশ্চিন্তা

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

প্রকাশের সময় : ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫