ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার প্রলোভন, সতর্কবার্তা

blank

ইসলামিক ফাউন্ডেশনের নাম, লোগো, প্যাড ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অর্থ সহায়তা দেওয়ার নামে প্রতারণার ঘটনায় বিশেষ সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠানের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি, জামানতসহ বিভিন্ন নামে অর্থ দাবি করা হচ্ছে।

একইভাবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তা, সম্মানী, অনুদান কিংবা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেনে প্রলুব্ধ করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিষ্ঠানের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ নোটিশ নির্ধারিত সরকারি ও প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো ব্যক্তির ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ প্রদান করে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি, সম্মানী, অনুদান বা আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ নেই।

প্রতিষ্ঠানটি আরও জানায়, প্রতারকচক্র ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, ছবি, স্বাক্ষর ও প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার করে ভুয়া চিঠি, নিয়োগপত্র, আবেদন ফরম ও অর্থ সহায়তার তালিকা তৈরি করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বিজ্ঞপ্তির স্মারক নম্বর, তারিখ, পদের নাম, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ফোন, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়ে কেউ অর্থ দাবি করলে তাতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মসজিদ কমিটির সদস্যদের সরকারি সম্মানী, অনুদান বা অর্থ সহায়তার নামে কোনো ব্যক্তি আগাম অর্থ বা রেজিস্ট্রেশন ফি দাবি করলে তা প্রত্যাখ্যান করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে অপরিচিত ব্যক্তি বা অনলাইন গ্রুপে জাতীয় পরিচয়পত্রের তথ্য, ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিংয়ের PIN, OTP, পাসওয়ার্ডসহ কোনো গোপনীয় তথ্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তাদের নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নিয়োগ, অর্থ সহায়তা বা অনুদানের কোনো বিজ্ঞপ্তি যাচাই ছাড়া বিশ্বাস না করার এবং অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান না করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় খবর
blank

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার প্রলোভন, সতর্কবার্তা

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে