ঢাকা সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন স্থানীয় নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা

blank

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় ৫০ জন উপজেলা চেয়ারম্যান এবং ৫০ জন পৌর মেয়র পদপ্রার্থী রয়েছেন।

সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “জাতীয় নির্বাচনের সময় আমরা সাংগঠনিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাইনি। বিশেষ করে ওয়ার্ড পর্যায়ে আমাদের ভিত্তি মজবুত করার সুযোগ কম ছিল। যদিও জাতীয় নির্বাচনে জোটবদ্ধ লড়াই হয়েছে, তবে স্থানীয় সরকার নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। জোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হওয়ায় আমরা দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, ফ্যাসিবাদ ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য—এমন ব্যক্তিরা অন্য দল থেকে এলেও এনসিপি তাদের আবেদনের সুযোগ দিচ্ছে। তবে মাঠপর্যায়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে প্রয়োজনে ঘোষিত প্রার্থীদের তালিকায় পরিবর্তন আনা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ঘোষিত প্রার্থীরা এখন থেকেই তৃণমূলে কাজ শুরু করবেন। তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট রূপরেখা বা সময়সীমা ঘোষণা না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপির ঘোষিত ১০০ প্রার্থী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিশির আসাদ ও দেবীগঞ্জ উপজেলায় পৌর মেয়র প্রার্থী মাসুদ পারভেজ। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ি পৌরসভায় পৌর মেয়র প্রার্থী শিহাব হোসেন, ঘোড়াঘাটে পৌর মেয়র পদপ্রার্থী মো. আব্দুল মান্নান ও হাকিমপুরে পৌর মেয়র প্রার্থী রায়হান কবির।

এদিকে নীলফামারীর জলঢাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদরের পৌর মেয়র প্রার্থী মো. মাসুম মিয়া, লালমনিরহাটের কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুরের সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ চন্দ্র বর্মণ ও গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা চেয়ারম্যান পদে খাদিমুল ইসলাম এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় সদর উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলার চেয়ারম্যান পদে মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে রশিদ, মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ইদ্রিস, হোমনা পৌরসভা মেয়র পদে রাজু সরকার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদে আমিনুল হক এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জনপ্রিয় খবর
blank

কৃষকের মুখে হাসি ফোটাতে কাজ করবে বিএমডিএ: কৃষিবিদ হাসান জাফির তুহিন

আসন্ন স্থানীয় নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা

প্রকাশের সময় : ২২ ঘন্টা আগে