ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন: সালাহউদ্দিন

blank

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল যাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই। তারা ধর্মের উসিলায় রাজনীতি করছে। কিন্তু ধর্ম রাজনীতির অঙ্গ হতে পারে না। অনেকেই ধর্মের বাহানা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এতে যেন আমরা বিভ্রান্ত না হই।

তিনি আরও বলেন, সংবিধানে এমনভাবে সংশোধনী আনা হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে, যাতে করে গণতন্ত্রকে পাহারা দিতে পারে। আগামীতে দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সেই ব্যবস্থা গড়ে তোলা হবে।

বিএনপির এই প্রার্থী বলেন, ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে।

blank

মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন: সালাহউদ্দিন

প্রকাশের সময় : ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬