ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

blank

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। সরকারি ছুটির তালিকায় দিনটি না থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির সূচিতে এ উপলক্ষে একদিনের ছুটি রাখা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এদিন বন্ধ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ও পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজের কার্যক্রম বন্ধ থাকবে।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও ছুটির বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আখেরি চাহার সোম্বা মুসলিম সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।

জনপ্রিয় খবর

আগামীকাল বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশের সময় : এক ঘন্টা আগে