ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গরুবাহী ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, মারা গেছে ২ গরু

blank

চুয়াডাঙ্গা শহরতলির নুরনগর মুন্নামোড়ে গরুবাহী পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নুরনগর মুন্নামোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ীর নাম হেলাল (৩৮)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত দুজন হলেন পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ ও শিপন।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল উদ্দিন গরুর ব্যবসা করতেন। রোববার (১৮ অক্টোবর) বিকেলে ১১টি গরু নিয়ে তাঁরা তিনজন পিরোজপুরের মঠবাড়িয়া থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশে রওনা হন। পথে সোমবার ভোর ৪টার দিকে নুরনগর মুন্নামোড়ে পৌঁছালে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হেলালের মৃত্যু হয়। এ সময় ট্রলিতে থাকা দুটি গরুও মারা যায়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন। আহত দুজনকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নেওয়া হয়।

পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ বলেন, ‘১১টি গরু নিয়ে আমরা তিনজন রোববার বিকেলে মঠবাড়িয়া থেকে রওনা হই। সোমবার ভোরে হঠাৎ চোখে ঘুম চলে এলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ডোবায় পড়ে যাই।’

চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর
blank

আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক

চুয়াডাঙ্গায় গরুবাহী ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, মারা গেছে ২ গরু

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে