ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে পর্যটকবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

blank

তুরস্কের পশ্চিমাঞ্চলে মহাসড়কে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) সকালে দেশটির মানিসা প্রদেশের আকহিসার এলাকায় গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কের একটি টোল বুথের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আল জাজিরা ও আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। পরে উদ্ধারকর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে আটক করা হয়।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং এর পেছনের অংশ দুমড়েমুচড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়কের পাশে সারিবদ্ধভাবে মরদেহের ব্যাগও দেখা যায়। কাঠের তক্তা বহনকারী ট্রাকটিও উল্টে যায়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহত ব্যক্তিদের তুরস্কের নাগরিক বলে উল্লেখ করেছেন। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

মানিসা প্রদেশের গভর্নর ভাহদেত্তিন ওজকান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত যানবাহনের ধ্বংসাবশেষ সরিয়ে সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।

গভর্নর ওজকান বলেন, সরকারি কৌঁসুলির কার্যালয়ের সমন্বয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার গুরুত্ব এ দুর্ঘটনা বেদনাদায়কভাবে স্মরণ করিয়ে দিয়েছে।

প্রকাশের সময় : এক ঘন্টা আগে