ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

blank

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ, ফরিদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তাজিনুর ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা কার্যালয়ের প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, পার-ভাঙ্গুড়া ইউনিয়নের দলনেতা মহসিন আলী, দলনেত্রী মোছা. রত্না খাতুনসহ আনসার ও ভিডিপির সদস্যরা।

উদ্বোধনকালে জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার বলেন, আনসার ও ভিডিপি বাহিনী দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা এবং বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

জনপ্রিয় খবর
blank

নওগাঁ সদর পুলিশের অভিযানে দুই চোর আটক, উদ্ধার ২ শ্যালো মেশিন ও ভ্যান

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬