ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর-বগুড়া মহাসড়কে সরকারি জায়গা দখল করে গড়ে উঠছে অবৈধ স্থাপনা

blank

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার জলারবাতা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে একের পর এক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। মহাসড়কের দুই পাশেই সরকারি জায়গা দখল করে গড়ে উঠছে এসব স্থাপনা। অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়ে নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন জমা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কের চার লেন সড়কের জলারবাতা এলাকায় সওজের জায়গা দখল করে হোটেল নির্মাণ করেছেন আব্দুল গণি ও তার লোকজন। এছাড়া তিন-চার দিন আগে জলারবাতা মসজিদের দক্ষিণ পাশে আরও একটি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এভাবে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের ফলে চলাচলের রাস্তা সংকুচিত হয়ে পড়ছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজাহার আলী বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে রাখার অধিকার কারও নেই। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করা হবে।

জনপ্রিয় খবর
blank

গোড়লে মাদক, অনলাইন ক্যাসিনো ও অবৈধ সিম ব্যবসার অভিযোগ, হাতে ৫ জনের তথ্য

নাটোর-বগুড়া মহাসড়কে সরকারি জায়গা দখল করে গড়ে উঠছে অবৈধ স্থাপনা

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে