ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন ঘিরে চলবলায় আলোচনা সভা, অংশ নেবেন সর্বস্তরের মানুষ

blank

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৭নং চলবলা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন ও ঐক্যের বার্তা নিয়ে রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা।

চলবলা ইউনিয়নের সমাজসেবক ও বিএনপি নেতা নূর মোহাম্মদ মানিক এবং বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রেজাউল করিম মানিকের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা দুজনই চলবলার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। অসহায় মানুষের সহায়তা, শিক্ষার প্রসার, মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের ভূমিকা রয়েছে।

আয়োজকরা জানান, এ সভা কোনো ব্যক্তিগত প্রচারণার উদ্দেশ্যে নয়; বরং চলবলার সর্বস্তরের মানুষের মতামত তুলে ধরার একটি উদ্যোগ। এলাকার জন্য কেমন নেতৃত্ব ও উন্নয়ন প্রয়োজন এবং তরুণ সমাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, এসব বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হবে।

সভায় ইউনিয়নের প্রবীণ ব্যক্তি, যুবসমাজ, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

চলবলা ইউনিয়নের উন্নয়নে সবার অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যাশা নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

নওগাঁ সদর পুলিশের অভিযানে দুই চোর আটক, উদ্ধার ২ শ্যালো মেশিন ও ভ্যান

ইউপি নির্বাচন ঘিরে চলবলায় আলোচনা সভা, অংশ নেবেন সর্বস্তরের মানুষ

প্রকাশের সময় : ৯ মিনিট আগে