ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে ধানখেতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী, ঘটনাটি তদন্ত করছে পুলিশ

blank

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকার একটি ধানখেত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম তৌহিদুল ইসলাম রিদয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র। গত বৃহস্পতিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ হন রিদয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।

এদিকে, শনিবার সকালে বড়াইগ্রামের শিবপুর এলাকার একটি ধানখেতে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি বড়াইগ্রাম থানা পুলিশকে জানানো হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তার কাছে থাকা পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের পর মতিহার থানার মাধ্যমে পরিবারের সদস্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা অ্যাম্বুলেন্স নিয়ে নাটোরে পৌঁছান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, কীভাবে ওই শিক্ষার্থী অচেতন অবস্থায় ধানখেতে পড়ে ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয় খবর
blank

গোড়লে মাদক, অনলাইন ক্যাসিনো ও অবৈধ সিম ব্যবসার অভিযোগ, হাতে ৫ জনের তথ্য

বড়াইগ্রামে ধানখেতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী, ঘটনাটি তদন্ত করছে পুলিশ

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে