ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোড়লে মাদক, অনলাইন ক্যাসিনো ও অবৈধ সিম ব্যবসার অভিযোগ, হাতে ৫ জনের তথ্য

blank

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা, অনলাইন ক্যাসিনো এবং অবৈধ সিম ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

দৈনিক চলনবিল প্রবাহের প্রতিবেদকের কাছে আসা তথ্য অনুযায়ী, আলোকিত লালমনিরহাটের সদস্য ও গোড়ল কমিটির কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ পাওয়া গেছে।

প্রতিবেদকের দাবি, প্রাথমিকভাবে অন্তত পাঁচজনের বিরুদ্ধে কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদক কেনাবেচা ও সরবরাহ, মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়া ও ক্যাসিনোর অর্থ লেনদেন এবং অন্যের নামে নিবন্ধিত সিম বিক্রি ও ব্যবহারের অভিযোগ রয়েছে।

স্থানীয় একটি সূত্রের দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে নিজেদের ভালো মানুষ হিসেবে উপস্থাপন করলেও আড়ালে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। এতে এলাকার তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও অভিযোগ করেন তারা।

এদিকে, এসব অভিযোগ ছড়িয়ে পড়ার পর গোড়ল এলাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দাবি, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হোক।

একজন সচেতন এলাকাবাসী জানান, প্রশাসনের উচিত দ্রুত তদন্ত শুরু করা এবং এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

দৈনিক চলনবিল প্রবাহের প্রতিবেদক জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে। পর্যায়ক্রমে আরও তথ্য প্রকাশ করা হবে।

অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করতে প্রশাসনের তদন্তের অপেক্ষায় রয়েছেন গোড়ল ইউনিয়নের বাসিন্দারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা প্রয়োজন।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ১৪ মিনিট আগে