নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানে একটি ভ্যানসহ চুরি হওয়া দুটি শ্যালো মেশিন উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় গত ২০ নভেম্বর ২০২৬ তারিখে নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানে তিলকপুর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ভ্যানে করে দুটি শ্যালো মেশিন নিয়ে যাওয়ার পথে স্থানীয়দের সহযোগিতায় পালিয়ে যাওয়ার আগেই তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর আত্রাই থানার কাশিয়াবাড়ী এলাকার মৃত আজাহারের ছেলে মাসুদ রানা মাসুম (৩১) এবং মৃত জিল্লুর রহমানের ছেলে মো. নিলয় হোসেন (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত দুজন আত্রাই এলাকা থেকে শ্যালো মেশিন দুটি চুরি করে নিয়ে এসেছিলেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া শ্যালো মেশিনের প্রকৃত মালিকের পরিচয় শনাক্তের কার্যক্রমসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি 


















