খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত বোর্ড অব ট্রাস্টির পরিচিতি রবিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), এম.পি, সভাপতিত্ব করেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এম.পি.; মাননীয় স্পিকার কর্তৃক মনোনীত খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব আন্না মিনজ, এম.পি.; ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব মাধবী মার্মা, এম.পি. এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা ও পরিচালনা করেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস-চেয়ারম্যান এডভোকেট জন গমেজ। এসময় ট্রাস্টের সম্মানিত ট্রাস্টিবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্রাস্টের কার্যক্রম ধারণাপত্র উপস্থাপন করেন ট্রাস্টের সন্মানিত সচিব জনাব লিন্টাস রোজারিও।
সভায় নবগঠিত বোর্ডের সদস্যদের মধ্যে পরিচিতি, পারস্পরিক মতবিনিময় এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সকলের সম্মিলিত সহযোগিতা, আন্তরিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দেশের খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণ, উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে আরও কার্যকর ভূমিকা রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
তারা বলেন সবার সহযোগিতায়, মানবিকতা ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই।

অনলাইন ডেস্ক 


















