আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বরেন্দ্র সমবায় ও উন্নয়ন সংস্থা (বিএসএসডিও) ও ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারীর অধিকার প্রতিষ্ঠা, জেন্ডার ক্ষমতায়ন ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার বিষয়গুলো অনুষ্ঠানে গুরুত্ব পায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মানজুরা মুশাররফ। তিনি নারীর অধিকার সুরক্ষা, মর্যাদা বজায় রাখা এবং সব ধরনের সহিংসতা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় নারী নির্যাতনের ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সম্মতি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্টাপ রিপোর্টার নওগাঁ 


















