ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকেই খাওয়ানো হলো মেয়াদউত্তীর্ণ বিস্কুট

blank

ভারতে ঘুষ নিয়ে দোকানদারকে রেহাই দেওয়ার অভিযোগে খাদ্য প্রশাসনের এক কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেছে ক্ষুব্ধ জনতা। শনিবার (২৯ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় স্থানীয় একটি পান দোকান থেকে কেনা মেয়াদোত্তীর্ণ চানাচুর খেয়ে দুই বছরের এক শিশু অসুস্থ হয়ে পড়ার পর। চানাচুর খাওয়ার পর শিশুটির মাথা ঘুরতে থাকে এবং শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা ছত্রপতি শম্ভাজিনগরের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর একজন কর্মকর্তা ঘটনাটি তদন্ত করতে সংশ্লিষ্ট দোকানে পরিদর্শনে যান।

তবে স্থানীয়দের অভিযোগ, ওই কর্মকর্তা দোকানে যাওয়ার আগেই শিশুটিকে অসুস্থ করা মূল চানাচুরের প্যাকেটটি সরিয়ে ফেলা হয়েছিল। ফলে ঘটনার মূল প্রমাণ নিয়েও প্রশ্ন ওঠে।

পরিদর্শনের সময় দোকানটিতে বেশ কয়েকটি মেয়াদোত্তীর্ণ বিস্কুটের প্যাকেট দেখতে পান ওই কর্মকর্তা। কিন্তু এসব পণ্য পাওয়ার পরও দোকানদারের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এতে ক্ষুব্ধ হয়ে জনতা ওই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। তাদের দাবি, অর্থের বিনিময়ে দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা ওই কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খেয়ে দেখানোর জন্য চাপ দিতে থাকেন। বিস্কুটটি খাওয়ার উপযোগী কি না প্রমাণ করতে তারা তাকে নিজেই সেটি খেয়ে দেখানোর কথা বলেন।

পরে ক্ষুব্ধ জনতার একাংশ জোরপূর্বক ওই মেয়াদোত্তীর্ণ বিস্কুট কর্মকর্তার মুখে গুঁজে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

রাজ্যজুড়ে খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এফডিএ যখন বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করছে, ঠিক সেই সময়েই খাদ্য প্রশাসনের এক কর্মকর্তাকে ঘিরে এমন ঘটনা ঘটল।

জনপ্রিয় খবর
blank

প্রিয় ব্যক্তিত্ব অধ্যক্ষ এম. এ. হামিদ: একজন মানুষ, একটি প্রতিষ্ঠান, একটি জীবন্ত ইতিহাস

ভারতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকেই খাওয়ানো হলো মেয়াদউত্তীর্ণ বিস্কুট

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে