ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে ভয়াবহ বন্যায়, নিখোঁজ ৩০০ ভারতীয় নাগরিক

blank

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষের মধ্যে অন্তত ৩০০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এ তথ্য জানিয়েছেন।

কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘এনডিটিভি ওয়ার্ল্ড অন্বেষা সামিট’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি জানান, রসুয়া অঞ্চলের এই দুর্যোগে এখন পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। কয়েক ঘণ্টার ব্যবধানে একের পর এক এলাকা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানান, রসুয়া অঞ্চলটি মানসরোবর যাত্রার গুরুত্বপূর্ণ পথ হওয়ায় সেখানে ভারতীয়সহ অনেক বিদেশি নাগরিক অবস্থান করছিলেন। নিখোঁজ ভারতীয়দের বেশিরভাগই মানসরোবর যাত্রী বলে জানা গেছে।

নিখোঁজ ভারতীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

ভয়াবহ এই দুর্যোগে দ্রুত ত্রাণ সহায়তা পাঠানোয় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে উদ্ধার অভিযান ও জরুরি ত্রাণ সরবরাহকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর
blank

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

নেপালে ভয়াবহ বন্যায়, নিখোঁজ ৩০০ ভারতীয় নাগরিক

প্রকাশের সময় : এক ঘন্টা আগে