ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সংঘর্ষ, আহত ১৫

blank

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় মেডিকেল কলেজের হোস্টেলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে তাফসির ও শরীফ উদ্দিনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লোহার রড, স্টাম্পসহ দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।

ঘটনার পর পুরো হোস্টেলে উত্তেজনা বিরাজ করছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর
blank

বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সংঘর্ষ, আহত ১৫

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে