‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মুফাসসিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, মৎস্যজীবী মো. ইব্রাহিম হোসেন ও আব্দুল কুদ্দুস মজুমদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজীব আল মারুফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাহাবুল রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নূর কচি এবং বনপাড়া পৌরসভার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ইকবাল হোসেন রাজুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় মৎস্যজীবীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি সমৃদ্ধকরণ ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় মাছে উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য শিকার রোধে সবাইকে আরো সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

শুভ্র কুমার সাহা,স্টাফ রিপোর্টার 


















