ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পর্যটককে হুমকির অভিযোগে রেস্তোরাঁ ম্যানেজার গ্রেপ্তার

blank

কক্সবাজারের তারকা হোটেল সী-গালের রেস্তোরাঁয় দেশি মুরগির নামে সোনালি মুরগি পরিবেশনের অভিযোগ করেছেন এক পর্যটক। বিষয়টির প্রতিকার চাইতে গেলে রাজনৈতিক প্রভাব দেখিয়ে তাকে হুমকি দেওয়ার অভিযোগে হোটেলটির রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাতে কক্সবাজার সদর মডেল থানায় এ ঘটনায় দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় থানার এসআই শুভ্র রুদ্র বাদী হয়ে মামলা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। একই সঙ্গে অভিযুক্ত ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, গত ৯ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ রাসেল উদ্দিন। তিনি হোটেল সী-গালের ৭১৫ ও ৭১৭ নম্বর কক্ষে অবস্থান করেন। রাতে পরিবারের সদস্যদের নিয়ে হোটেলটির রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে একাধিকবার নিশ্চিত হয়ে দেশি মুরগির মাংসের অর্ডার দেন। রেস্তোরাঁর কর্মীরাও তাকে দেশি মুরগি পরিবেশনের কথা নিশ্চিত করেন।

তবে খাবার পরিবেশনের পর স্বাদ নিয়ে সন্দেহ হলে রাসেল বিষয়টি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানান। তার অভিযোগ, দেশি মুরগির কথা বলে তাদের সোনালি মুরগির মাংস পরিবেশন করা হয়েছে।

রাসেলের দাবি, অভিযোগ জানানোর পর হোটেল কর্তৃপক্ষ সোনালি মুরগি পরিবেশনের বিষয়টি স্বীকার করে। এমনকি হোটেলে ‘দেশি মুরগি’ হিসেবে মূলত সোনালি মুরগিই পরিবেশন করা হয় বলেও তাকে জানানো হয়।

পরে রাসেল কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে ফোনে বিষয়টি জানান। তবে তাৎক্ষণিক প্রতিকার না পাওয়ার অভিযোগ করেন তিনি। এরপর হোটেলটির রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসান তাকে ফোন করেন। রাসেলের অভিযোগ, ওই ফোনে রাজনৈতিক প্রভাব দেখিয়ে তাকে হুমকি দেওয়া হয়।

রাসেল উদ্দিন বলেন, রেস্তোরাঁয় বারবার জিজ্ঞেস করার পরও তাদের ভুল তথ্য দিয়ে অন্য ধরনের মুরগির মাংস পরিবেশন করা হয়েছে। খাবারের দাম নিয়ে তার আপত্তি ছিল না। তবে সেবার নামে প্রতারণা এবং পরে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। পরে তিনি জাতীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থায়ও অভিযোগ করেন।

এদিকে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মীর কামরুল হাসান রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করেন। তার বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অডিও প্রকাশের পর বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট সূত্রের এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর অভিযুক্ত রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন হোটেল সী-গাল গ্রুপের চেয়ারম্যান মাসুম ইকবাল। তিনি বলেন, ঘটনার পরপরই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এদিকে শুধু হুমকির ঘটনায় মামলা নয়, খাবার পরিবেশন নিয়ে পর্যটক রাসেল উদ্দিনের করা লিখিত অভিযোগও আমলে নেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) সেবাস্টিন রেমাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জেলা প্রশাসনের পর্যটন সেলেও অভিযোগ করেছিলেন রাসেল। সেখানে তাৎক্ষণিক প্রতিকার না পেয়ে পরে সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ করেন তিনি। অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নিয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে।

জনপ্রিয় খবর
blank

কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

কক্সবাজারে পর্যটককে হুমকির অভিযোগে রেস্তোরাঁ ম্যানেজার গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬