ঢাকা রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে শর্ট সার্কিটের আগুনে মাদ্রাসা শিক্ষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা।

blank

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা মাজার এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক নুর মোহাম্মদ। তিনি ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নুর মোহাম্মদ মাদ্রাসায় কর্মরত ছিলেন এবং তাঁর স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। বাড়িটি তালাবদ্ধ থাকায় আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
প্রাথমিক হিসেবে এ অগ্নিকাণ্ডে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
এদিকে স্থানীয়দের দাবি, ঘরের প্রায় সবকিছু পুড়ে গেলেও একটি পবিত্র আল-কুরআন অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা নুর মোহাম্মদ পরিবার পুনর্বাসনের জন্য সরকার, স্থানীয় প্রশাসন এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

জনপ্রিয় খবর
blank

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আত্ম-পরিচয় রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার পথচলা

লালমনিরহাটে শর্ট সার্কিটের আগুনে মাদ্রাসা শিক্ষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা।

প্রকাশের সময় : ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২৬