ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান

৪ লাশ নিয়ে শহীদ মিনার ও শাহবাগে মিছিল-স্লোগান

blank

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। সরকার পতনের এক দফা দাবিতে চলা আন্দোলনের মধ্যে সেদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারজন নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভকারীরা সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখানে সংক্ষিপ্ত অবস্থানের পর একটি মরদেহ নিয়ে শাহবাগের উদ্দেশে মিছিল বের করেন আন্দোলনকারীরা।

মিছিলটি শাহবাগের দিকে অগ্রসর হওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এরপর ওই এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত

ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান

৪ লাশ নিয়ে শহীদ মিনার ও শাহবাগে মিছিল-স্লোগান

প্রকাশের সময় : ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬