দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক সংকট ও আন্দোলন-সংগ্রামে আলেম-ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ।
বন্যা, ঘূর্ণিঝড়, খরা, তীব্র শীত, সড়ক দুর্ঘটনা এবং অসহায়, দরিদ্র, বিধবা, এতিম ও দুস্থ মানুষের পাশে বিভিন্ন সময় আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীরা মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। এছাড়া গুম, হত্যা, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি, দুর্নীতি, অপহরণসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে তারা আন্দোলন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন ।

দেশের রাজনৈতিক সংকট ও স্বৈরাচারবিরোধী আন্দোলনেও আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য আত্মত্যাগ ও অবদান রয়েছে। উপকূলীয় অঞ্চলের দুর্যোগ মোকাবিলা, ত্রাণ বিতরণ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং অসুস্থ রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত রয়েছেন।
নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং অন্যান্য সামাজিক অপরাধের প্রতিবাদে সচেতনতা সৃষ্টি, আইনি ও মানবিক সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও বিভিন্ন ইসলামী ও মানবিক সংগঠন কাজ করছে।

দ্বীনি শিক্ষার প্রসার, মক্তব, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, হাফজী চ্যারিটেবল, উলামা-তালাবা মানবিক সংগঠন ও আর-রিসালাহ ফাউন্ডেশনসহ বিভিন্ন মানবিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত ।

দেশের ইতিহাসের বিভিন্ন সময়ে দেশপ্রেম ও মানবসেবায় আলেম-ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান স্মরণীয় হয়ে রয়েছে।

স্টাফ রিপোর্টার 



















